BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
'মশা নৌবহর' - হরমুজ প্রণালিতে ইরানের ছোট নৌকার ঝাঁক যেভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে
বিশেষজ্ঞরা বলছেন, এই নৌকাগুলো এমন একটি যুদ্ধ কৌশলের অংশ, যা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী নৌ-শক্তিগুলোকে মোকাবিলা করার জন্য তৈরি করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প শীর্ষ ব্যবসায়ীদের বেইজিংয়ে নিলেও বড় কোনো চুক্তি হয়নি
বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে শি-র সাক্ষাতে প্রচুর পূর্বপরিকল্পিত আনুষ্ঠানিকতা থাকলেও কোনো ব্যাপক বাণিজ্যিক অগ্রগতি হয়নি।
সবার আগে কারা পাবেন প্রবাসী কার্ড, কী কী সুবিধা থাকছে?
আগে থেকে প্রবাসীদের জন্য বিএমইটি কার্ড থাকার পর নতুন করে চালু হচ্ছে প্রবাসী কার্ড। এই কার্ডে বাড়তি কি সুবিধা থাকবে, এই প্রশ্নও রয়েছে প্রবাসী নাগরিকদের অনেকের।
পত্রিকা: 'স্ক্রিনে শিশুদের আসক্তি, ঢাকায় 'নীরব মহামারি"
ঢাকার স্কুলপড়ুয়া শিশুরা দিনে প্রায় পাঁচ ঘণ্টা সময় কাটাচ্ছে ডিজিটাল স্ক্রিনে; এই খবর গুরুত্ব দিয়ে প্রথম পাতায় প্রকাশ করেছে ঢাকার দৈনিকগুলো। এছাড়া, আগামী অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় নির্বাচন; দেশের বাইরে থেকে বাংলাদেশে দুর্নীতি-অর্থপাচার করলেও দুদক আইনের আওতায় আনার প্রস্তাব— এ সংক্রান্ত খবরও রয়েছে।
গবাদি পশুর মাংস বিক্রি নিয়ে কী নির্দেশ দিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার?
শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরেই একাধিক নির্বাহী নির্দেশ দিয়েছেন। তার মধ্যে অনেকগুলি নির্দেশ নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
যুক্তরাজ্যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, কিয়ের স্টারমারের জন্য 'বড় ধাক্কা'
প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের নেতৃত্বের ওপর "আস্থা হারিয়ে" পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এদিকে, বাংলাদেশে সামনের বছর, অর্থাৎ ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সাতই জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কী ঘটেছে?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বুধবার রাতভর আন্দোলনের পর ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এই শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে।
পদ্মা ব্যারাজ কী, এটি কোথায় নির্মাণ করা হবে?
বাংলাদেশে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর নতুন একটি ব্যারাজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। মেগা এই প্রকল্পটি আগামী সাত বছরে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। কিন্তু ব্যারাজ জিনিসটা আসলে কী? এটি কখন এবং কেন নির্মাণ করা হয়?
ইরান যুদ্ধের সময় 'গোপনে' আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, 'আগেই জানতো' তেহরান
ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময়ে 'গোপনে' সংযুক্ত আরব আমিরাত 'সফর' এবং দেশটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি প্রত্যাখ্যান করেছে। আর ইরান বলছে, তারা এই খবর আগেই জানতো।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শনিবার শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জীর একসময়ের সতীর্থ বা রাজনৈতিক সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন শুভেন্দু অধিকারী। কেমন ছিল তার রাজনৈতিক সফর?
'পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল' বাংলাদেশ-ভারত সম্পর্কে কী প্রভাব ফেলবে?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে এই প্রথম দুই-তৃতীয়াংশেরও বেশি ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির জয়ের ফলাফলে, প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে।
বজ্রপাত নিয়ে যে ১০টি বিষয় জানা দরকার
বজ্রপাত কেন হয়, বজ্রপাতে আহত হলে কী করতে হয়, আর বজ্রপাতে মৃত্যু হলে মৃতদেহ চুরিই বা হয় কেন?
হামের টিকা আগে নেওয়া থাকলেও কি শিশুকে আবার দিতে হবে?
আগে দুই ডোজ টিকা দেওয়া থাকলেও তৃতীয় বা বুস্টার ডোজ টিকা দেওয়ার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। আবার কোনো কোনো শিশুকে এখনই হামের টিকা না দেওয়ারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কোন শিশুদের টিকা দেওয়া জরুরি?
গিয়াসউদ্দিন বলবন, যে তুর্কি দাস হয়ে উঠেছিলেন দিল্লির সুলতান
গিয়াসউদ্দিন বলবন আল-বারি জন্মসূত্রে ছিলেন একজন তুর্কি। মঙ্গোলরা তাকে বন্দি করে বাগদাদে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেয়। খাজা জামালউদ্দিন তাকে দিল্লিতে নিয়ে আসেন, যেখানে ১২৩৩ সালে শামসুদ্দিন ইলতুতমিশ তাকে কিনে নেন এবং নিজের বিশ্বস্ত অনুচরে পরিণত করেন।

















































