বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে "উইকি শিশুদের ভালোবাসে ২০২৫" নিবন্ধ প্রতিযোগিতা। শিশু-সম্পর্কিত বিষয়বস্তু প্রচার ও উন্নয়নের লক্ষ্যে প্রতিযোগিতাটি ডিসেম্বর মাসব্যাপী চলমান থাকবে।
প্রতিযোগিতার লিংক: bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:উইকি_শিশুদের_ভালোবাসে_২০২৫
বাংলা উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। বাংলা ভাষার মুক্ত জ্ঞানভাণ্ডারে স্বাগতম।
- কুষ্টিয়ার অশ্রু আর্কাইভে দুই দিনব্যাপী উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীরা উইকিপিডিয়া, উইকিসংকলন এবং উইকিমিডিয়া কমন্স নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেছেন এবং এআই-এ উইকিমিডিয়ার ভূমিকা সম্পর্কেও শিখেছেন। #bnwiki #wikimediabd
- কুষ্টিয়ার অশ্রু আর্কাইভে শুরু হয়েছে দুই দিনব্যাপী উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা ২০২৫, যৌথ আয়োজনে উইকিমিডিয়া বাংলাদেশ ও অশ্রু আর্কাইভ। দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীরা উইকিপিডিয়া সম্পাদনা, মুক্ত জ্ঞান, কপিরাইট ও এআই বিষয়ে শিখছেন। #WikimediaBD #wikipedia #bnwikipedia
- উইকিপিডিয়া স্কলার: কৌতূহল থাকুক জীবন্ত, জ্ঞান হোক অফুরন্ত! উইকিমিডিয়া বাংলাদেশ ২০২৫ সাল থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বার্ষিক কুইজ প্রতিযোগিতা শুরু করছে। প্রথমে ঢাকা ও রাজশাহী অঞ্চলের নির্বাচিত স্কুলে। আপনার বিদ্যালয় যুক্ত করতে চাইলে ইমেইল: [email protected] লিংক 👇

